আমাদের অনেকেরই ইচ্ছা আছে এনিমেশন তৈরি করার আর তাদের জন্য আমার এই ভিডিও। এনিমেশনের মাধ্যমেও তোমার শিল্প ও চিন্তার প্রকাশ করতে পারো। আর তাদের শুরু হতে পারে এই ভিডিও থেকে। শুভকামনা রইলো ভবিষ্যত এনিমেটরদের জন্য :)
ইংরেজি যে প্রবাদটি বলে আমাদের সন্ধা রাতে ঘুম পাড়ানো হতো এবং খুব ভোরে ঘুম থেকে তোলা হতো তার মুল ভাব ছিলো এরকম, যারা তাড়াতাড়ি ঘুমাবে এবং সকাল বেলা ঘুম থেকে উঠবে তারাই স্বাস্থবান, ধনবান এবং জ্ঞানী হবে। বাবা মায়েদের তাদের সন্তানকে এই তিনটি শ্রেণীর সবগুলোতে রাখার প্রতিযোগিতায় পড়ে কোন সন্তান একটু দেরি করে ঘুমাতে কিংবা ঘুম থেকে উঠতে পারতো না। যদিও আজকালকার শহরের অনেক পরিবারে এখন বাবা মায়েরাই সকালে ঘুম থেকে উঠতে পারে না, সেখানে তাদের সন্তানদের সকালে ঘুম ভাঙ্গানোর প্রশ্নই আসে না! তবে কেউ সন্ধা রাতে না ঘুমালেও কিংবা সকালে ঘুম থেকে না উঠতে পারলেও প্রবাদটা (Early To Bed & Early To Rise Makes a Man Healthy Wealthy & Wise) কিন্তু এখনো মানুষের মুখে চিরন্তন সত্য বুলির মতো লেগে আছে। আমি এখানে সচরাচর পরিচিত এই প্রবাদটির বিপরীত ধর্মী কিছু কথা বলবো। বর্তমানে মুক্ত কাজের ক্ষেত্রের পরিধি যতো বৃদ্ধি পাচ্ছে, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির যতো উন্নয়ন হচ্ছে। আর সেই সাথে মানুষের রাত জাগার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে ৫-৭ বছর আগে যেখানে রাতের এগারোটা পর্যন্ত জাগা সম্ভব হত না অথচ আজকাল রাত ফুরিয়ে স...
এক ভিনদেশী পন্ডিত এলেন সম্রাট আকবরের দরবারে। সম্রাটকে বললেন, ‘আমি একটি ধাঁধা নিয়ে বিভিন্ন দরবারে গেছি। কিন্তু কেউ আমার সে ধাঁধার সমাধান করতে পারেন নি। আপনার দরবারের জ্ঞানী পন্ডিতদের একটু বলে দিন, তাঁরা যেন চেষ্টা করেন এর সমাধান করতে।’ সম্রাট দরবারের সবাইকে ধাঁধাটির সমাধানের চেষ্টা করার জন্যে নির্দেশ দিলেন। পন্ডিত বললেন, ‘আমার সঙ্গীর সঙ্গে আমি সর্বাবস্থায় বিদ্যমান। আমি ছোট্ট জায়গায় বাস করি, কিন্তু চোখের পলকে বহুদুর ঘুরে আসতে পারি। আমাকে ছাড়া আমার সঙ্গী অচল। এই আমি কে?’ দরবারের সবাই চুপ। এমন ধাঁধা তো তাঁরা কখনও শোনেননি। বীরবল ঠান্ডা মাথায় চিন্তা করে বললেন, ‘পন্ডিত মহাশয়, আপনার এই “আমি” আর কেউ নয়। মানুষের মন। মানুষের মনই তো তার সবচেয়ে বড় সঙ্গী এবং সর্বদা তার সঙ্গে বিদ্যমান। মনই তো চোখের পলকে বহুদূর ঘুরে আসতে পারে। কি, ঠিক বলিনি?’ পন্ডিত বীরবলের প্রশংসায় হলেন পঞ্চমুখ। দরবারের সবাই বীরবলের প্রশংসা না করে পারলেন না।
Comments
Post a Comment